তারাতলা বিপর্যয়ে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর, ঘটনার তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

monajatmail@gmail.com
1 Min Read

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাতলা দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ এবং আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী মৃতদের জন্য ২ লক্ষ এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানান, কি কারণে, কার গাফিলতিতে এতো বড় দুর্ঘটনা ক্ষতিয়ে দেখতে তৈরি করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। কমিটিতে থাকবেন রাজেশ পান্ডে, খলিল আহমেদ, রচনা ভকত সহ পদস্থ কর্তারা, থাকবেন রাইটস এবং খড়গপুর আইআইটির সদস্যরা। মুখ্যমন্ত্রী এদিন জানান, পুরসভার আধিকারিকরা সঠিক ভাবে নিজেদের দায়িত্ব পালন করেন নি। নকশায় গলদ থাকা সত্ত্বেও কাজের ছাড়পত্র দেওয়া হয়। এমনকি, রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই। সেই সই করা কাগজ বিধানসভায় দেখান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না। কলকাতা, রাজারহাট-নিউটাউন, বজবজ, পূজালীতে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মাণ কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment