SSTV PUBLIC: কলকাতা: গড়িয়াহাট বাজারের ভিতরে সাইকেল রাখার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাজারের মধ্যে সাইকেল রাখার জায়গা করা নিয়ে প্রশ্ন তুলে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে কড়া ভাষায় সতর্ক করেন।
ঘটনাস্থলে তিনি বলেন, “এগুলো সাইকেল রাখার জায়গা বাজারের মধ্যে! কে ভেবেছো! যা খুশি তাই করবেন? এটা আগের সরকার নয়।”
বাজারের পরিকাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী জানান, জনসাধারণের চলাচল ও বাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। তাঁর এই বক্তব্যের পর গড়িয়াহাট বাজারে সাইকেল রাখার ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গড়িয়াহাট বাজারে মন্ত্রীর কড়া বার্তা: বাজারে যা খুশি করার দিন শেষ!
