৫ জন কর্মী থাকলেও আমি যাব’ একুশে জুলাই নিয়ে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Badsha
1 Min Read
Oplus_16908288

৫ জন কর্মী থাকলেও আমি যাব’ একুশে জুলাই নিয়ে বার্তা  মমতা বন্দ্যোপাধ্যায়ের

ডিজিটাল ডেস্ক, এস এস টিভি পাবলিক: রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও ২১শে জুলাইয়ের ‘শহীদ দিবস’ সমাবেশ আয়োজনের বিষয়ে অনড় অবস্থান জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার রামমোহন লাইব্রেরিতে আয়োজিত এক কর্মীসভায় ভার্চুয়াল বার্তায় তিনি বলেন, “ধর্মতলায় যদি মাত্র পাঁচজন কর্মীও থাকেন, তবুও আমি সেখানে গিয়ে বক্তব্য রাখব।” তিনি জানান, প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি মিলবে বলেই তাঁর আশা এবং সকল কর্মীকে ২১শে জুলাই ধর্মতলায় উপস্থিত থাকার আহ্বান জানান।

দলীয় সংকটের প্রসঙ্গ তুলে মমতা বলেন, কঠিন সময়ে অনেকেই দল ছেড়ে চলে যাচ্ছেন বা রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে এই পরিস্থিতিতেও কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের পাশে থাকার আহ্বান জানান তিনি। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আইনি চাপের প্রসঙ্গ উল্লেখ করে তদন্তকারী সংস্থাগুলির ভূমিকার সমালোচনা করেন। দলত্যাগীদের উদ্দেশে তিনি বলেন, সংকটের সময় দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে পাশে দাঁড়ানোই প্রকৃত কর্মীর পরিচয়।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১শে জুলাইয়ের ঘটনাকে স্মরণ করে প্রতি বছর এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজ্যে পালা বদলের পর এবারের সমাবেশও রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক গুরুত্ব ও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সভার অনুমতি পাওয়ার নিয়ম উঠছে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share This Article
Leave a Comment